অন্যান্য

অবহেলা–অপমানে ক্ষতবিক্ষত মানুষগুলোর নীরব বেঁচে থাকা—যা দেখলে হৃদয় ভেঙে যায়

এই পৃথিবীতে সত্যিই কিছু মানুষ আছে—যাদের আমরা দেখি না, শুনি না, বুঝি না… অথচ তারা নীরবে, শব্দহীন এক যুদ্ধে প্রতিদিন জয় পেতে থাকে।
তাদের জীবনের গল্পে নেই বাহবা, নেই করতালি, নেই অভিনন্দন—
কিন্তু আছে অসীম কষ্ট, অপমান, অবহেলা আর একাকিত্বের ভার।

তাদের প্রতিনিয়ত অনেক কিছু সহ্য করতে হয় যেমন”
বন্ধু-স্বজনের ভুল বোঝা, প্রিয় মানুষের দূরত্ব, সমাজের দৃষ্টির বিষ…
সবকিছু গিলে নিয়েও তারা মুখে হাসির মুখোশ পরে বেঁচে থাকে,
তারা আসলে আর পাঁচ জনের মতো সাধারণ মানুষ নয়” তারা এক এক জন হচ্ছেন এই সমাজের বেঁচে থাকার যোদ্ধা, বেঁচে থাকার বীর।
যারা প্রতিদিন হাজারো ধাক্কা খেয়ে খেয়েও পড়ে না,
যারা আঘাতে আঘাতে ভেঙে গিয়েও টুকরোগুলো আবার জোড়া লাগায়,
যারা নিঃসঙ্গতার অন্ধকারে থেকেও নিজের ও পরিবারের জন্য আলো খুঁজে নেয়—
সমাজ ও সমাজের মানুষের
তারা কোনো সাধারণ পুরস্কারের যোগ্য নয়।
কারণ তাদের লড়াইটা অন্যরকম,
দুনিয়া না দেখলেও তাদের বুকের ভেতর প্রতিদিন এক মহাযুদ্ধ চলে।

অপমানের আগুনে বুক পুড়ে পুড়ে তারা ছাই হয়ে নিজের ভেতরে এক আলাদা শক্তি অর্জন করে ক্লান্তিহীন ভাবে চলে থাকা এক বীর সৈনিক তারা জীবন যুদ্ধে হার মানেনা —কারণ তারা জানে,
“হার মানলে জীবন থেমে যায়, আর টিকে থাকলেই শুরু হয় নতুন জয়ের পথ।”
এই সকল হার না মানা যোদ্ধাদের-জন্য শ্রদ্ধা শব্দটা ও সম্মান শব্দটা অনেক ছোট—
এই সমাজের পক্ষ থেকে তাদের জন্য প্রাপ্য
পুরস্কার হচ্ছে তাদের’কে অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা।
কারণ এই পৃথিবীতে তাদের হাতটা শক্ত করে  ধরার কোন মানুষ নেই,যেন
তারা নিজের দুই হাতেই নিজে শক্ত করে  ধরে রেখে…তারা কাঁদতে কাঁদতে এগিয়ে যায়,তবু সামনে তাকিয়ে দাঁড়ায়…
তারা প্রতিটি দিনকে নতুন করে সহ্য করে,
তবু জীবন থেকে মুখ ফিরিয়ে নেয় না—

তারা আমাদের এই পৃথিবীর নীরব বীর,
গল্পহীন হিরো,
হৃদয়ের গভীরে আগুন বয়ে বেড়ানো সত্যিকারের মানুষ।

তাদের উদ্দেশে একটাই কথা—
তোমরা বেঁচে আছো—এটাই তোমাদের সবচেয়ে বড় বিজয়।
কারণ সব আঘাতকে হার মানিয়ে
তোমরা প্রমাণ করেছো—যে
সাহস মানে চিৎকার নয়,
স্পর্শকাতর মানে দুর্বল নয়—
সাহস মানে চুপ করে দাঁড়িয়ে থাকা…
যখন পুরো দুনিয়া তোমাকে ভেঙে দিতে উঠে পড়ে লাগে ঠিক তখন তোমরা জীবনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে,হাজারো  মানুষের ভিরে যথেষ্ট,আত্মবিশ্বাস,দৃঢ়তা ও সাহসিকতা নিয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকার সাহস রাখো।

“দৈনিক আমাদের সমাচার পরিবারের পক্ষ থেকে সমাজের সেই সকল জীবন–যোদ্ধাদের প্রতি রইল আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা ও সালাম

Leave a Reply