রাজধানী

রাজধানীতে চলন্ত বাসে আগুন

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় দেওয়ান নামে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও বাসে যাত্রী ছিল কিনা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

নিউজ ডেস্ক:

Leave a Reply