ধর্মীয় চেতনা জাগিয়ে তোলার লক্ষ্য ও নবীন প্রজন্মের নৈতিক বিকাশের উদ্দেশ্যে আগামী ১৭ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে কাসেমী কিন্ডারগার্টেন ও হিফজুল কুরআন মাদ্রাসা-এর উদ্যোগে এক মহতী দোয়া ও ওয়াজ মাহফিল। অনুষ্ঠানটি মাদ্রাসার নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দীন মাওলানা শারফুদ্দিন ইয়াহিয়া কাশেমী।
এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক স্কলার ও ইতিহাসবিদ ড. ইঞ্জি. এইচ. এম. রমজান পাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষক মাওলানা সাইফুদ্দিন ইউসুফ।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনা এবং ইসলামী আদর্শ ও নৈতিকতার ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার পাশাপাশি। মাহফিল শেষে দেশ, জাতি, শিক্ষা প্রতিষ্ঠান ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
কাসেমী কিন্ডারগার্টেন ও হিফজুল কুরআন মাদ্রাসার কর্তৃপক্ষ জানান, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলাই এই মাহফিলের মূল উদ্দেশ্য
ধর্মীয় চেতনা জাগ্রত করা ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। এ উপলক্ষে এলাকাবাসী, অভিভাবক ও ধর্মপ্রাণ সকল মুসল্লিকে মাহফিলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।”






