রাজধানী

দারুসসালামে আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় সোপর্দ

রাজধানীর দারুসসালাম থানাধীন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির মাস্টারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর সোমবার এলাকায় একাধিক ব্যক্তি জহির মাস্টারের বিরুদ্ধে অসঙ্গত কার্যকলাপের অভিযোগ তুললে উত্তেজনা সৃষ্টি হলে, পরে স্থানীয়রা তাকে আটক করে দারুসসালাম থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে সংশ্লিষ্ট থানাধীন ভূমি অফিসের সামনে থেকে আনুমানিক দুপুর দেড়টার দিকে তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব আমাদের সামাচার প্রতিনিধি’কে জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply