বিনোদন

তাণ্ডব’ কোনো সিনেমা নয়, সিনেমা হয়নি

প্রযোজক ইকবাল বরাবরই শাকিব খানের সমালোচনায় মুখর থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। ‘তাণ্ডব’ চলচ্চিত্র দেখে এসে তুমুল সমালোচনায় মুখর হলেন। বললেন, “‘তাণ্ডব’ কোনো সিনেমা নয়, সিনেমা হয়নি।

এটা নাটক। এটার মধ্যে নাটক নাটক ভাব আছে। মানে ওটিটি প্ল্যাটফরমের মতো। সিনেমা হলো ‘ইনসাফ’।
শুধু আমার কাছে কেন, সবার কাছে মনে হবে সিনেমা হয়েছে ‘ইনসাফ’।” 

সাবিলা নূরকে নায়িকা হিসেবে একেবারে বেমানান হয়েছেন বলে মনে করেন এই প্রযোজক। তিনি বলেন, ‘টেলিভিশনে যাকে আমি ফ্রি দেখতে পারি তাকে আমি কেন ভাই টাকা দিয়ে টিকিট কিনে কেন দেখব? টেলিভিশনে যখন-তখন দেখা যায়। টেলিভিশনের শিল্পী দিয়ে কোনো সিনেমা হয়?’

ইকবাল বলেন, ‘যারা সিনেমা করেন, তাদের কোনো বিজ্ঞাপনে, টেলিভিশনের নাটকে বা কোনো অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না।

নিউজ ডেস্ক:

Leave a Reply