জাতীয়

যে কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এত যানজট

কোথাও যানজট না থাকলেও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলসহ কয়েকটি পয়েন্টে যানজট যেন লেগেই থাকে। সড়কটির মনে হয় কোনো অভিভাবক নেই।

 

যে যেভাবে পারছে সেভাবেই চলছে। কয়েকজন পুলিশ হাত নাড়ানাড়ি ছাড়া তেমন ভূমিকা রাখতে পারছে না। আর সড়ক বিভাগের লোকজন যেন সড়ক সংস্কারের নামে নাটকবাজি করেই দায় সারছে।’ এভাবেই ক্ষোভ ঝাড়ছিলেন ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মকর্তা বুলবুল আহমেদ।

 

তিনি বলেন, খানা-খন্দে ভরা লক্কড় ঝক্কড় সড়ক আর অবৈধ থ্রি হুইলারের দাপট, যত্রতত্র বেপরোয়া পার্কিং যানজটের মূল কারণ। সেইসঙ্গে যোগ হয়েছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। সবাই জানে, তবে সরকার কিংবা প্রশাসনের কেউ ব্যবস্থা গ্রহণের জোর উদ্যোগ নিচ্ছে না।

 

সরেজমিনে দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত সড়কে ডাইভারশনের কারণে সড়ক সরু হয়েছে। টানা বৃষ্টিতে পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। যানবাহনের স্বাভাবিক গতি যেন থেমে যায়। এরই মধ্যে অবৈধ থ্রি হুইলারের অবাধ বিচরণ বাড়িয়ে দেয় সড়কের জটলা।

নিউজ ডেস্ক:

Leave a Reply