সারাদেশ

খুলনায় আ. লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

খুলনায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) জুমার নামাজ শেষে নগরীর শিববাড়ি ও ময়লাপোতা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আ. লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা।

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের পর ছাত্র জনতার ব্যানারে নর্দার্ন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হয় বিক্ষোভকারীরা।

পরে বিক্ষোভটি শিববাড়ি থেকে কেডিএ অ্যাভিনিউ হয়ে ময়লাপোতা মোড়ে এসে শেষ হয়। 

এ সময় বিক্ষোভকারীরা আমার সোনার বাংলায়, আ. লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই, ওয়ান টু থ্রি ফোর, আ. লীগ নো মোর, শেখ সোহেলের ঠিকানা, এই বাংলায় হবে না, শেখ জুয়েলের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে শুনা যায়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ডাকে সাড়া দিয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply