জাতীয়

জেল পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারী ও শিশু নির্যাতন দমন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল থেকে পালানোা এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে শামীম খান (৩০) নামের এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান, গ্রেপ্তার শামীম নেত্রকোনার কেন্দুয়া থানার চিটুয়া নওয়া পাড়া গ্রামের কাঞ্চন খানের ছেলে।
২০১৪ সালে শামীম খান শুকুর আলী (১২) নামের এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে  মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে ওই শিশুকে হত্যার পর লাশ গুম করে। এ ঘটনায় শিশু শুকুর আলীর বাবা ফারুক বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলাটি তদন্ত শেষে শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারক আসামি শামীমকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এই মামলায় গ্রেপ্তার হয়ে শামীম গাজীপুর, কাশিপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি শামীম গত ৬ আগস্ট জেল থেকে পালিয়ে নিাম পরিবর্তন করে আত্মগোপন করেন। এ ঘটনায় কাশিমপুর কারা কর্তৃপক্ষ জিএমপি, কোনাবাড়ি থানায় এজাহার দায়ের করে।

নিউজ ডেস্ক:

Leave a Reply