উদ্ধার করা এসব অস্ত্রের মধ্যে একটি দেশীয় তৈরি শুটার গান, দুই রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও দুটি রামদা।
পুলিশ জানায়, জামগড়া এলাকার একটি মাঠে পলিথিনের পেঁচানো অবস্থায় পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি আশুলিয়া থানায় ফোন করে জানায় স্থানীয়রা।
পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়রা অভিযোগ করেন, আশুলিয়ার জামগড়া একটি শিল্প এলাকা হওয়ায় মাঝেমধ্যেই এখানকার বিভিন্ন কারখানার জুট ব্যবসা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া এসব অস্ত্র দিয়ে ভাড়াটে সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে মহড়া দিতো এবং পরবর্তীতে সেগুলো এখানে লুকিয়ে রাখে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে আশুলিয়ার জামগড়া এলাকার একটি খালি বাউন্ডারির ভেতরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলিথিনের ব্যাগে পেঁচানো পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শুটার গান, দুই রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।






