বলিউড তারকারা পর্দায় যেমন গ্ল্যামারাস, তেমনি ব্যক্তিগত জীবনের জন্যও আলোচিত। এই তারকাদের বেশিরভাগই বিলাসবহুল জীবনযাপন করেন। জমকালো পেন্টহাউজ থেকে শুরু করে বিস্তীর্ণ প্রাসাদ পর্যন্ত, বলিউডের অনেক তারকা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। শাহরুখ থেকে সালমান, কিংবা ঐশ্বরিয়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ- বলিউড তারকারা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির জন্য বরাবরই আলোচিত।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, শ্রীলঙ্কার দক্ষিণ দিকে একটি চার একর জমি নিয়ে গঠিত দ্বীপের মালকিন হলেন জ্যাকলিন। ২০১২ সালে জ্যাকলিন এই জমিটি কেনেন। এই দ্বীপ কেনার জন্য অভিনেত্রী ৬০০ হাজার ডলার খরচ করেছেন।
অর্থাৎ ৩ কোটি টাকা।

সূত্রের খবর অনুসারে, জ্যাকলিন সেই দ্বীপে একটি বিলাসবহুল বাংলো বানাতে চেয়েছিলেন। নয়তো বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য লিজ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। যদিও সেই দ্বীপ কেনার পর তিনি সেটা নিয়ে ঠিক কী করেছিলেন সেই বিষয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায় না। কেবল এটুকুই জানা যায় জ্যাকলিন ফার্নান্দেজ এখনও সেই দ্বীপের মালকিন।







