পবিত্র ঈদুল আজহার আগে দুই শনিবার খোলা থাকবে সরকারি অফিস। আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রিসভা সূত্রে জানা গেছে, এবার ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি থাকবে সরকারি অফিস।
তবে এর আগের দুই শনিবার (১৭ ও ২৪ মে) অফিস খোলা থাকবে।
১০ দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ওই পোস্টে শফিকুল আলম বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে।
এ ছুটির পরিপ্রেক্ষিতে আগামী ১৭ মে ও ২৪ মে, শনিবার সরকারি অফিস খোলা থাকবে।
পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরো এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে।






