ধর্ম

সাইনিং মানি দিয়ে হজ করা কি ইসলামসম্মত?

প্রশ্ন : আমার বর্তমানে যে আয় আছে তা দিয়ে আমার সংসার কোনোমতে চলে। বর্তমানে আমি হজে যেতে ইচ্ছুক। ঢাকায় আমার একটি প্লট আছে। আমি তা ডেভেলপার কম্পানিকে দিয়েছি।

ডেভেলপার কম্পানি আমাকে বাড়ির ৫০ শতাংশ সুবিধা দেবে এবং কিছু সাইনিং মানি দিয়েছে। ওই সাইনিং মানি গ্রহণ এবং তা দিয়ে হজ করা বৈধ বা সঠিক হবে কি না?

-আব্দুল হক, চট্টগ্রাম

উত্তর : যেহেতু সাইনিং মানি ডেভেলপার কম্পানিকে দেওয়া জমির অংশের বা পজিশনের বিনিময়ের অন্তর্ভুক্ত বিধায় তা গ্রহণ করা ইসলামসম্মত। এ অবস্থায় ওই টাকা দিয়ে হজ করতে ইসলামে কোনো বাধা নেই। (আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার : ৪/৫২৮, হিদায়াহ : ৩/২০, আল ফিকহুল হানাফি : ৪/১৪)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

 

নিউজ ডেস্ক:

Leave a Reply