ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
তারা বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ, সংবিধান বিশেষজ্ঞ এবং ইসলামী আদর্শে বিশ্বাসী একজন দূরদর্শী সমাজচিন্তক।
তিনি দেশের আইনাঙ্গনে যেমন কৃতিত্বের সাক্ষর রেখেছেন, তেমনি ইসলামী আন্দোলনের চিন্তাভাবনায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর চিন্তা-চেতনা, লেখনী ও আইনি দক্ষতা দেশের বিচারব্যবস্থা ও রাজনীতিতে একটি মৌলিক দিকনির্দেশনা হয়ে থাকবে।






