অর্থনীতি

মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দিতে এলো ‌’এক্সট্রিম এরোসল’

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডে নতুন সংযোজন হয়েছে ‘বসুন্ধরা এক্সট্রিম এরোসল- ইনসেক্ট কিলার’। রবিবার (৪ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের লেভেল-৫ এর ট্রেনিং হলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে পণ্যের উপাদান, কার্যকারিতা ও বাজারে সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা আশা প্রকাশ করেন, বসুন্ধরা এক্সট্রিম এরোসল মশা এবং অন্যান্য পোকামাকড়নাশক একটি শক্তিশালী ও কার্যকর স্প্রে, যা বাজারে বিদ্যমান পণ্যগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বসুন্ধরা এক্সট্রিম এরোসল আমাদের ঘরোয়া নিরাপত্তাকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকনগুনিয়াসহ সব ধরণের মশাবাহী রোগ প্রতিরোধ করতে বসুন্ধরা গ্রুপ পণ্যটি বাজারে নিয়ে এসেছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এই পণ্যটি তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট পরিমাণে এটি ব্যবহার করলে মশাসহ ঘরের অন্যান্য পোকামাকড় থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সেক্টর-সি এর চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদ।

তিনি বলেন, পণ্যটি দেশের সর্বত্র পৌছে দিতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপ। এই পণ্য বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষদের কাছে পৌছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply