সারাদেশ

টঙ্গীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

টঙ্গীর আউচপাড়া এলাকায় মেসার্স আয়না এন্টারপ্রাইজ নামে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

আজ রবিবার বিকেল ৩টায় টঙ্গী পশ্চিম থানার বেক্সিমকো রোডে মেসার্স আয়না এন্টারপ্রাইজের গোডাউনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরের ৫৪ নম্বর ওয়ার্ডের বেক্সিমকো রোড বেপারি বাড়ি এলাকায় জনৈক ফরিদ মিয়ার মেসার্স আয়না এন্টারপ্রাইজ গার্মেন্টসের পুরাতন মালামাল ক্রয়-বিক্রয় ও সরবরাহ কেন্দ্রে বিকেল ৩টায় আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply