পেটের সমস্যা কমবেশি প্রায় সবাইকেই ভোগায়। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এই সমস্যা এতটাই তীব্র হয় যে দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অনেকেই অভিযোগ করেন—খাবার খেলেই পেটে ব্যথা শুরু হয় কিংবা সঙ্গে সঙ্গেই টয়লেট যেতে হয়। চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের সমস্যাকে বলা হয় আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম।
তেল-মসলা ও ঝাল এড়িয়ে চলুন
পেটের সমস্যা থাকলে অতিরিক্ত তেল মসলা এবং ঝাল খাবার এড়িয়ে চলা জরুরি।
সহজপাচ্য ও হালকা খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
স্ট্রিট ফুড নয়, বাড়ির রান্নায় ভরসা রাখুন
রাস্তাঘাটের খাবারে জীবাণুর ঝুঁকি বেশি থাকে। বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে তৈরি খাবার খান। তাতে ইনফেকশনের সম্ভাবনাও কমবে।
ফাইবার খাবার খান পরিমিত পরিমাণে
ফাইবার বা আঁশযুক্ত খাবার হজমে সহায়ক হলেও অতিরিক্ত খাওয়া পেটে গ্যাস, ফেঁপে থাকা বা অস্বস্তির কারণ হতে পারে। তাই পরিমিত ফাইবার গ্রহণই শ্রেয়।
খাবার অভ্যাসে আনুন শৃঙ্খলা
একবারে বেশি খাবার না খেয়ে দিনে কয়েকবার অল্প করে খান। দীর্ঘক্ষণ খালি পেটে থেকে একসঙ্গে বেশি খেলে হজমের সমস্যা বাড়ে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন
খাবার গ্রহণের আগে হাত, চামচ ও প্লেট ভালোভাবে ধুয়ে নিন।
এতে পেটের সংক্রমণ অনেকটাই ঠেকানো সম্ভব।
পর্যাপ্ত পানি পান করুন
প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে হজমক্রিয়া ঠিক থাকে এবং বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা অনেকটাই কমে যায়। চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না
পেটের সমস্যা দীর্ঘমেয়াদি হলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ আইবিএসের মতো সমস্যার জন্য প্রাথমিক পদক্ষেপ দ্রুত না নিলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।






