মিউজিক সেনসেশন এড শিরান নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ এই সংগীত তারকার নতুন অ্যালবামটির নাম ‘প্লে’। জিঞ্জারব্রেড রেকর্ডস ও আটলান্টিক রেকর্ডস থেকে এটি প্রকাশিত হবে ১২ সেপ্টেম্বর। অ্যালবামের গান ‘ওল্ড ফোন’ প্রকাশের মাধ্যমে ঘোষণাটি দিয়েছেন শিল্পী।
এর আগে গত মাসে ‘আজিজাম’ শিরোনামে আরেকটি গানও প্রকাশ করেছেন শিরান, সেটিও এই অ্যালবামের।
এদিকে এই অ্যালবামের প্রকাশনার জন্য তিন দিনব্যাপী বিশেষ কনসার্ট করবেন শিরান।






