লা লিগায় শীর্ষ অবস্থান আরো মজবুত করল বার্সেলোনা। শনিবার রাতে রিয়াল ভায়োদলিদের মাঠে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল কাতালানরা।
এস্তাদিও হোসে জোরিলায় ইভান সানচেজের গোলে প্রথমার্ধের শুরুতে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যায় ভায়োদলিদ।
কিন্তু দ্বিতীয়ার্ধে সাত মিনিটের মধ্যে রাফিনহা ও ফেরমিন লোপেজের গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা জয় পায়।
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পর, দ্বিতীয় লেগের কথা মাথায় রেখে একাদশে নয়টি পরিবর্তন আনেন।
ইতোমধ্যে অবনমিত ভায়োদলিদ ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। ৬ষ্ঠ মিনিটে ইভান সানচেজের ডিফ্লেক্টেড শট গিয়ে জালে জড়ালে স্বাগতিকরা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার গোল দুটি আসে ৭ মিনিটের ব্যবধানে। ৫৪ মিনিটে রাফিনিয়া বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে দলকে সমতায় ফেরান।
বার্সেলোনা এখন টানা ১৫টি লিগ ম্যাচে অপরাজিত, যার মধ্যে ১৩টি জিতেছে। আর ভায়োদলিদের বিপক্ষে তাদের সর্বশেষ ১৯টি ম্যাচের দেখায় ১৭তম জয় এটি।
৩৪ ম্যাচে ২৫ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রেয়াল মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।






