সারাদেশ

দারুস সালাম থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর দারুস সালাম এলাকায় বিশেষ অভিযানে তালিকাভুক্ত তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে দারুস সালাম থানা পুলিশ।

রাজধানীর ছিনতাই প্রবণ এলাকার মধ্যে অন্যতম মিরপুর।
দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের নজির রয়েছে এ এলাকায়।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে ছিনতাই বেড়ে যাওয়ায় বিশেষ অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এরই অংশ হিসেবে রাজধানীর দারুসসালাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে
দারুসসালাম থানা পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দারুসসালাম থানা এলাকা থেকে তাদের গ্রেফতারের পরদিন বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতার আসামিরা হলেন- মো. হারুন (৩৮), মো. রাজু শেখ (৫০) ও মো. আরিফ (৩৯)।

দারুসসালাম থানা-পুলিশের বরাত দিয়ে
উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
জানান গত সোমবার রাতে থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান দায়িত্ব পালনের সময় দারুস সালাম থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কতিপয় ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে রাস্তায় অবস্থান করছে।
এরপর টহল টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার তিনজনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী।

আটকের পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply