সারাদেশ

মামলা না নেওয়ায় ওসিকে চাকরি ছাড়তে বললেন বিএনপি নেতা

মামলা না নেওয়ায় মোবাইল ফোনে ওসিকে চাকরি ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের বকশীগঞ্জ পৌর বিএনপির এক নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত বিএনপি নেতা অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জামালপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)।

গত ১ মে জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ও বিএনপি নেতা আনিছুজ্জামানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

ওসি শাকের আহমেদ ও বিএনপি নেতা আনিছুজ্জামান গামার কথোপকথনে শোনা যায়, একটি মামলা রুজু না করাকে কেন্দ্র করে ওসিকে শাসাচ্ছেন ওই বিএনপি নেতা। এমনকি মামলা নেওয়ার জন্য ওসিকে চাপ প্রয়োগ করেন তিনি। বিএনপি নেতা ওসিকে হুমকি দিয়ে বলেন, মামলা নিতে না পারলে চাকরি ছেড়ে চলে যান।

নিউজ ডেস্ক:

Leave a Reply