মোহাম্মদ মোস্তফা
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী হওয়ায় বিভিন্ন সময় মাদক কারবারীরা মাথাচারা দিয়ে ওঠে। তবে মাদকের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আখাউড়া থানা পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে।
তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশে, সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান, কসবা সার্কেল দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এস.আই(নিরস্ত্র) আশিস সূত্রধর, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-২৯/০৪/২০২৫ তারিখ, ১৭.৪৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৩নং মোগড়া ইউপিস্থ, দরুইন হাজী শাহজাহান মোল্লার বসত বাড়ির পশ্চিম পাশে আখাউড়া টু কসবা গামী পাকা রাস্তার পশ্চিম পাশে খালি জায়গায় হইতে ৮০০(আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ সেলিম ভূইয়া(৩৮), পিতা-ফরিদ মিয়া, মাতা-পারুল আক্তার, সাং-খারকোট দক্ষিনপাড়া, বর্তমানে সাং-শিবনগর উত্তরপাড়া, ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। মাদকের বিষয়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে কিনা জানতে চাইলে আখাউড়া থানার ওসি তদন্ত জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাদকের বিষয়ে জিরো টলারেন্সে কাজ করার জন্য কঠোর নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা অনুযায়ী আখাউড়া থানা পুলিশ মাদকের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালায় তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং জিরো টলারেন্সে কাজ করছি মাদক নির্মল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।






