জাতীয়বিনোদন

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত এ আদেশ দিয়েছে।

 

এদিন সিদ্দিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিককে মারধর করে রমনা থানায় সোপর্দ করেন একদল যুবক। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুরের আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সিদ্দিক। তবে তিনি মনোনয়ন পাননি।

নিউজ ডেস্ক:

Leave a Reply