‘ভুয়া’ ‘ভুয়া’ বলার সঙ্গে নাকি অভিজ্ঞ ক্রিকেটারকে গালিও দিয়েছেন সেই দর্শক।
এমন শোনার পর টানেলের পথ বদলে সোজা গ্যালারিতে ওঠে যান মাহমুদ উল্লাহ। সেই দর্শকের কাছে পৌঁছেও যান তিনি। সে সময় ৩৯ বছর বয়সী ব্যাটারকে শান্ত করতে মোহামেডানের কর্মকর্তারাও গ্যালারিতে ওঠেন।
তারপর মাহমুদ উল্লাহকে শান্ত করে নিচে নামিয়ে আনেন।
অনাকাক্সিক্ষত ঘটনার আগে ব্যাট হাতে দারুণ কিছু করেছিলেন মাহমুদ উল্লাহ। তার ও আরিফুল ইসলামের জোড়া ফিফটিতে প্রতিপক্ষ আবাহনীকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছিল মোহামেডান। সেই রানে অবশ্য প্রতিপক্ষকে আটকাতে পারেনি তারা। তিন ফিফটিতে ৬ উইকেটের জয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছে আবাহনী।
আবাহনীর হয়ে ফিফটি করেছেন জিশান আলম (৫৫), মোহাম্মদ মিথুন (৬৬*) ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (৭৮*)। সবমিলিয়ে ডিপিএলে ২৪তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা।






