অবশেষে চাওয়াটা পূর্ণ হলো বাংলাদেশের। সর্বশেষ ১২ ইনিংসে ফিফটি করতে না পারা বাংলাদেশের দুই ওপেনার আজ সেঞ্চুরি জুটি গড়েছে। সেটিও নিজেদের কঠিন সময়ে। ৩২ ইনিংস পর পাওয়া সেঞ্চুরি জুটিতে হাসছে বাংলাদেশ।
কেননা সিলেট টেস্টে হেরে ঘরের মাঠে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জিততে না পারলে সিরিজই হারাবে তারা। এমন বাঁচা-মরার টেস্টেই দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার সাদমান ইসলমা ও এনামুল হক বিজয়। নতুন ওপেনারকে পেয়ে যেন উজ্জ্বীবিত হয়েছেন বাঁহাতি ব্যাটার সাদমান।






