সারাদেশ

আশুলিয়ায় ডোবা থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ব্রিজের নিচের ডোবা থেকে মজিদ (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার জোড়া ব্রিজের নিচের খাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার কাজিপুর গ্রামের মনছেরের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় তিনি বেশ কয়েক মাস ধরে ওই এলাকায় পাগল বেশে ঘুরে বেড়াতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রিজ থেকে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে।

আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, আজ মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯-এ কল করে মরদেহের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply