সারাদেশ

কুমিল্লায় গাছবোঝাই ট্রাক উল্টে ১০ কিমি যানজট

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গাছবোঝাই ট্রাক উল্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে দীর্ঘক্ষণ আটকে থেকে দুর্ভোগ পোহায় মানুষ।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে মহাসড়কের জাফরগঞ্জ অংশে একটি গাছবোঝাই ট্রাকের চাকা পিছলে উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী আবদুল জলিল বলেন, ফজরের নামাযের পর একটি গাছবোঝাই ট্রাকের চাকা পিছলে উল্টে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। প্রায় ৪ ঘণ্টা পর পুলিশ এসে রেকার দিয়ে ট্রাক সড়ক থেকে সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকায় ভোরে একটি গাছবোঝাই ট্রাক সড়কে যাওয়ার খবর পেলে সেখানে ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়েছে।

উল্টে যাওয়া ট্রাকে বড় বড় গাছ থাকায় উদ্ধার কাজ একটু বিলম্ব হয়েছে। পরবর্তীতে রেকার দিয়ে ট্রাকটি সড়ক থেকে সরানো হয়েছে।  বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply