বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। গত ৬ এপ্রিল এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
হাসনাত মোর্শেদকে কী কারণে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে সরানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। স্থানীয় সরকার উপদেষ্টার পিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর জ্বালানি উপদেষ্টার পিএসকে সরানোর বিষয়টি আলোচনায় এসেছে।






