ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।
সংস্কার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাইকে যে একমত হতে হবে। এটা যারা চিন্তা করেছে, এটা বাকশালী চিন্তা।






