সারাদেশ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

ঝিনাইদহে জেনারেটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোমান মিয়া (২০) নামের এক যুবক মারা গেছেন। রবিবার (২৭ এপ্রিল) শহরের পর্দা বিতান নামক একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নোমান হরিণাকুণ্ডু উপজেলার গাড়ামারা গ্রামের ওমর আলীর ছেলে। তিনি দোকানে দীর্ঘদিন ধরে কর্মচারী পদে কাজ করতেন।

জানা গেছে, রবিবার দুপুরের খাওয়ার পর দোকানের জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে নোমান বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply