রাজধানীর পল্লবীর একটি কিশোর গ্যাং গ্রুপ প্রধান আশিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) অভিযানের সময় একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি।
এদিকে ছাদ থেকে লাফ দেয়ায় আশিকের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর অঞ্চলে ভয়ঙ্কর হয়ে উঠেছে কিশোর গ্যাং। মিরপুরের পাড়া-মহল্লায় এই অপরাধী চক্রের তাণ্ডবে স্থানীয় সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে।






