পাবনার চাটমোহরে সড়কের পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছাইকোলা ব্রিজ সংলগ্ন এলাকায় ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি একই উপজেলার চরনবীণ গ্রামের সাবের মন্ডলের ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং রাস্তার পাশে মাঝে মাঝেই ঘুমাত বলে তার বাবা-মা জানিয়েছেন। রাতের বেলায় কোনো যানবাহন তাকে চাপা দিয়ে থাকতে পারে। মরদেহ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় মৃত্যুর কারণ উল্লেখ করায় এবং স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সালমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের জানান, রাতে হয়ত ওই মশারি দিয়ে ঢাকা ওই ভুট্টার ওপর ঘুমিয়ে পড়েছিল সালমান। ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতেই তার মৃত্যু।






