সারাদেশ

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চাটমোহর স্টেশনের ১ কিমি পূর্বে জগতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজান প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।

প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। আজ রবিবার সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার মুহূর্তে রাজশাহী থেকে ঢাকা গামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়  ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply