সারাদেশ

কিশোরগঞ্জে বাবার সঙ্গে গোসলে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের দাসপাড়া এলাকার সামনে ধনু নদীতে এ ঘটনা ঘটে।‌ নিহত অদিতী ইটনা সদর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা অবিকল দাসের মেয়ে।

দাসপাড়া গ্রামের বাসিন্দা বিকাশ দাস জানান, আজ দুপুরে অবিকল দাস বাড়ির সামনে ধনু নদীতে মেয়ে অদিতীকে নিয়ে গোসল করতে যান।

গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে কিছুটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে ধান আনতে যান। কিন্তু অদিতী আবারও নদীতে গিয়ে একা গোসল করতে থাকলে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। এদিকে অদিতীকে অনেকক্ষণ যাবৎ দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এসময় স্থানীয় একব‌্যক্তি তাদের জানান, অদিতীকে নদীর পাড়ে যেতে দেখেছেন।
পরে তার দেওয়া তথ্য পেয়ে নদীতে গিয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে শিশুটির মরদেহ পাওয়া যায়।

ইটনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ ডেস্ক:

Leave a Reply