জাতীয়

৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ফারহান, সম্পাদক নিলয়

বিসিএস ৩৮তম ব্যাচের প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ফারহান লাবীব (জিসান) ও সাধারণ সম্পাদক পদে নিলয় রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দ্বিবার্ষিক নির্বাচন- ২০২৫ এর লক্ষ্যে ৩৮তম ব্যাচের সবার ঐকমত্যের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। ইয়াসিন সাদেককে প্রধান এবং শাহেদ আরমান ও জান্নাতুল মাওয়ার সমন্বয়ে এ কমিশন গঠন হয়।

এই কমিশনের ২২ এপ্রিল ঘোষিত নির্বাচনের তফসিল মোতাবেক প্যানেল দাখিলের সর্বশেষ সময় ছিল বৃহস্পতিবার। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো প্যানেল দাখিল না করায় জিসান-নিলয় প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এই প্যানেল থেকে ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহসভাপতি পদে এ কে এম হাসানুর রহমান, সহসভাপতি পদে মো. এহসানুল হক শিপন ও মো. সানাউল মোর্শেদ নির্বাচিত হয়েছেন।

আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে শেখ আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ পদে মো. মঈন খান এলিস, দপ্তর সম্পাদক পদে মো. তৌহিদুল ইসলাম বারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আজহারুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক পদে মো. মাহবুবুল ইসলাম, মানবসম্পদবিষয়ক সম্পাদক পদে লাবনী আক্তার, ক্রীড়া সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহ, পরিবেশবিষয়ক সম্পাদক পদে সায়েদা খানম, আন্তঃক্যাডার সম্প্রীতিবিষয়ক সম্পাদক পদে কাজী মো. মেশকাতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে পলাশ চন্দ্র সরকার, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক পদে মো. শরিফুল হক, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক পদে ফয়সাল আহমেদ, উন্নয়ন ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে আফতাব আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক পদে সাদিয়া আকতার, সহদপ্তর সম্পাদক পদে নাসরিন, বিভাগীয় সম্পাদক (ঢাকা) পদে শাহাদাত হোসেন খান, (চট্টগ্রাম) মুহাম্মদ আরাফাত হুসাইন, (রাজশাহী) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, (খুলনা) এ এস এম শাহেনওয়াজ মেহদী, (বরিশাল) তাসফিক সিবগাত উল্লাহ, (সিলেট) সুশান্ত সিংহ, (রংপুর) মো. বোরহান উদ্দিন ও (ময়মনসিংহ) শেখ তাকী তাজওয়ার নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply