ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন এ অভিনেত্রী। তবে একসময় পর্দায় চাহিদাসম্পন্ন এ জনপ্রিয় অভিনেত্রীকে এখন খুব কম নাটকেই দেখা যায়। জানা গেছে, একের পর এক বাতিল হচ্ছে তার নাটকের কাজ।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কাজের প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। বর্তমানে কাজে ভাটা পড়েছে তা স্বীকার করছেন নিজেও। সেই সঙ্গে অভিযোগের সুরে জানালেন, তাকে এভাবে কেউ থামাতে চাইলে সেটা কখনোই পারবে না।
তিশা আরও বলেন, ‘কেন আমার কাজ বাতিল হচ্ছে এটা আসলে আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আমার কাজে ভাটা পড়ে যাচ্ছে। যেহেতু আমি পুরোপুরি অজানা যে কার কারণে এমন হচ্ছে, তাই নাম নিতে পারছি না।
তবে আমি তো কারও ক্ষতি করিনি। আমার জানামতে, আমি কারও উপকার ছাড়া ক্ষতি কখনোই করিনি এবং চাইও না। আমি কখনো এসব বিষয়ে ভাবি না, কারণ আমি সবসময় ব্যস্ত থাকি নিজের ফ্যামিলি এবং কাজ নিয়ে। আমি নিজের মধ্যে থাকতেই বেশি পছন্দ করি। তবে আমার এ কাজ হারানোর বিষয়ে অবশ্যই কোনো কন্সপিরেসি চলছে, তা না হলে এমন হবেই বা কেন।






