জাতীয়

পারভেজ হত্যা: সেই ২ ছাত্রী আটক

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেই দুই ছাত্রীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকরা হলেন- ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, তারা জুরাইনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি তাদের আটক করেছে।

 

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকেল ৪টার পর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার একপর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।

ঘটনার পর দিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাজ, আবুজর গিফারীসহ আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

 

এরই মধ্যে এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। সাময়িক বহিষ্কৃত দুজন ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply