সারাদেশ

নবীনগরে বিএনপির অফিস ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সৈয়দ রুহুল আমিন চিশতীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় বুধবার উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে আদালতে চালান করা হয়েছে।

গ্রেপ্তার সৈয়দ রুহুল আমিন চিশতী সদর উপজেলার মাঝিকাড়া গ্রামের অহিদ উদ্দিন চিশতীর ছেলে।

তিনি দৈনিক আজকের দর্পন পত্রিকার সাংবাদিক ও নবীনগর ‘রিপোর্টার্স প্রেসক্লাব’ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দলটির কয়েকজন নেতাকর্মী বিগত দিনে গ্রেপ্তার হন। তবে বেশ কয়েকদিন এই গ্রেপ্তার অভিযান বন্ধ থাকার পর গতকাল আকস্মিকভাবে যুবলীগ নেতা রুহুল আমিনকে গ্রেপ্তারের পর ফের স্থানীয় দলটির নেতাকর্মীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিএনপির নাটঘর ইউনিয়ন কার্যালয় ভাঙচুরের মামলায় যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে।

তবে তিনি ‘সাংবাদিক’ নেতা ছিলেন সেটি আমি অবগত নই।

নিউজ ডেস্ক:

Leave a Reply