বিনোদন

দীর্ঘদিন পর বিরতি ভেঙে অভিনয় জগতে ফিরলেন চাঁদনী

বেশ লম্বা সময় ধরেই পর্দায় অনিয়মিত একসময়ের আলোচিত অভিনেত্রী, নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী। মাঝে বিশেষ দিনগুলো নাচের অনুষ্ঠানে দেখা গেলেও অভিনয়ে পাওয়া যায়নি অনেক বছর। মাঝে নাচের অনুষ্ঠানেও ছিলেন অনেকটাই অনিয়মিত। অবশেষে ফিরলেন তিনি।
অভিনয় দিয়ে বিরতি ভাঙলেন চাঁদনী। জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমের পরিচালনায় ঈদের নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নাটকটির নাম ‘তুমি আমি ও সে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল।

এর গল্প লিখেছেন আজিজুল হাকিমের স্ত্রী অভিনেত্রী ও পরিচালক জিনাত হাকিম। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর নির্মাণে ফিরলেন আজিজুল হাকিমও।

নাটকের গল্পে দেখা যাবে, যুক্তরাষ্ট্র থেকে আসা এক ব্যক্তির। দেশে এসে এক মেয়ের প্রেমে পড়েন তিনি।

কিন্তু ছেলের পরিবার চায়, যুক্তরাষ্ট্রেরই কোনো মেয়েকে তিনি বিয়ে করুক। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব।

মেহবুবা মাহনুর চাঁদনী বলেন, এ চরিত্রের মধ্যে একটি মেয়ের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যে মেয়েটি তার জীবনের স্বাধীনতার জন্য মোহের কাছে ধরা দিতে চায় না।

তিনি আরো বলেন, ‘হাকিম ভাইয়ের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা দারুণ।

গল্পটিও সুন্দর। এখন আর শুধু শুধু সংখ্যা বাড়াতে চাই না। যে কারণে গল্প ভালো হওয়াতেই কাজ করেছি।
নিউজ ডেস্ক:

Leave a Reply