জাতীয়রাজনীতি

স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল রেজাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

 

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তার স্ত্রী শিখা দাবি করেন, ফয়সাল রেজা ছাত্রদলে পেতে তাকে তালাক দিয়েছেন। ফয়সালের বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎসহ নানা হয়রানির অভিযোগও এনেছেন শিখা।

সংবাদ সম্মেলনের পর ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি বাঙলা কলেজ শাখার সদস্যসচিব ফয়সাল রেজাকে সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

 

একই সঙ্গে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে বাঙলা কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply