সারাদেশ

ময়মনসিংহে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলতে গিয়ে প্রাণ গেলো শিশুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে জানালার গ্রিলে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে আফরা মাহনাজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের জামতলা মোড়সংলগ্ন আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরা মাহনাজ উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের আব্দুল্লাহ আল মামুনের মেয়ে ও স্থানীয় সেন্ট্রাল স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী। তারা পৌর শহরের জামতলা মোড়ে একটি তিনতলা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকত।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শিশুটি ঘরের ভেতরে জানালার গ্রিলে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলছিল। খেলার এক পর্যায়ে দোল খাওয়ার সময় ওড়নাটি শিশুটির গলায় পেঁচিয়ে যায়। এতে শিশুটির ফাঁস লেগে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈমুল ইসলাম বলেন,  হাসপাতালে আনার আগেই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুর মা আফরোজা বলেন,  আমার বুকের ধন আল্লাহ্ নিয়ে গেছে। আমাদের কোনো অভিযোগ নেই। থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply