সারাদেশ

বাগেরহাটে মাছের ঘেরে অজগর সাপ

বাগেরহাটের শরণখোলায় মাছের ঘের থেকে উদ্ধার করা একটি অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম, সিপিজি ও ভিটিআরটি সদস্যরা।

রাজেশ্বর গ্রামের মধু খানের মাছের ঘেরের বেড়ার নেটে জড়িয়ে ছিল অজগরটি।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটের মো. আলম হাওলাদার জানান, ঘের মালিক মধু খান মোবাইল ফোনে অজগর আটকে পড়ার খবর দেন।

পরে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে সেটি উদ্ধার করে পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন অফিসে হস্তান্তর করা হয়। আট ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১০ কেজি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফারুক আহমেদ জানান, রাজেশ্বর গ্রাম থেকে উদ্ধার হওয়া অজগরটি দুপুর ২টার দিকে রেঞ্জের ধাবরী এলাকার বনে ছেড়ে দেওয়া হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply