মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাত থেকে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর পর্যন্ত একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো. শাহিন খান বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন। উক্ত মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, দরগ্রাম মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।






