বিনোদন

বাবা হারালেন হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবুল রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

হিরো আলম জানান, বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজ বাড়িতে আজ (১৬ এপ্রিল) জোহরের নামাজের পর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার বাবাকে।

জানা গেছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন হিরো আলমের বাবা। কিছুদিন আগেই আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

উল্লেখ্য, প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা হিরো আলম প্রায় সময়ই আলোচনায় থাকেন। কখনো মিউজিক ভিডিও, কনটেন্ট ও সমসাময়িক ইস্যুতে কথা বলে, আবার কখনো জাতীয় ইস্যুতে কথা বলে।

নিউজ ডেস্ক:

Leave a Reply