সারাদেশ

অনৈতিক সম্পর্কের অভিযোগ, গ্রাম পুলিশকে জুতার মালা পরাল জনতা

কুষ্টিয়ার কুমারখালীতে দুই সন্তানের জননী এক গৃহবধূর সঙ্গে গ্রাম পুলিশের অনৈতিক সম্পর্ক থাকার অভিযোগ পেয়ে সালিশ বসায় গ্রামবাসী। এ সালিশে দু’জনের ফোনকলের অডিও শোনার পর ওই গৃহবধূকে তালাক দেন স্বামী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জনতা ওই গ্রাম পুলিশের গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরায়। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

গত রোববার উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ ওঠা গ্রাম পুলিশের নাম সুশান্ত চন্দ্র দাস। তিনি সোন্দাহ দাসপাড়া এলাকার মৃত অনিল চন্দ্র দাসের ছেলে ও নন্দলালপুর ইউপির গ্রাম পুলিশ।

নিউজ ডেস্ক:

Leave a Reply