বিনোদন

দমবন্ধ করা পয়লা এমন বৈশাখ দেখিনি : শাওন

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক হয়েছিলেন গত ৬ ফেব্রুয়ারি। পরদিন ছাড়াও পেয়েছেন। এরপর একমাস দেশের কোনো জরুরি ইস্যু নিয়ে সেভাবে লিখতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে এবার পহেলা বৈশাখ নিয়ে লিখলেন শাওন।

যে লেখা প্রকাশ হয়েছে কলকাতার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে।

আনন্দবাজারে শাওনে দীর্ঘ একটি লেখা প্রকাশিত হয়েছে যেখানে ওঠে এসেছে পহেলা বৈশাখ নিয়ে ক্ষোভ। শাওন লিখেছেন, ‘এমন দমবন্ধ করা, অবরুদ্ধ পয়লা বৈশাখ দেখিনি। কখনও দেখব বলেও আশা করিনি।

আসলে ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে রমনা বটমূল, ছায়ানটের গান। ছোটবেলায় ছায়ানটের গান দিয়ে শুরু হত দিন। সবাই মিলে রাস্তায় ঘুরে বেড়াতাম, রং-বেরঙের মুখোশ কিনতাম। যে দিকে তাকাতাম সেদিকেই লাল-সাদা।
মনে হত গোটা বাংলাদেশটা ঝলমল করছে। ঝলমলে শহরে পয়লা বৈশাখ উদ্‌যাপনটা এমন হয়ে যাবে, সেটা ভাবিনি!’
নিউজ ডেস্ক:

Leave a Reply