প্রথম আলোকে জাতির কাছে ক্ষমতা চাইতে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ করতে দ্বিধা করে নাই।
পবিত্র ঈদুল ফিতরের আগের দিন গত ৩০ মার্চ প্রথম আলোর প্রথম পাতায় ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি প্রকাশ করা হয়েছে।
সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি- এ কেমন অদ্ভুত আচরণ? প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে।






