সারাদেশ

যশোরে এক ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

যশোরে বেনাপোল থেকে মংলাগামী বেতনা কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিল।

 

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় ক্রসিং এলাকায় ট্রেনটির শেষ বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

রেলের যাত্রী ও স্টাফরা জানান, সকাল ৯টায় বেনাপোল থেকে ছেড়ে আসে বেতনা কমিউটার ট্রেনটি। যশোর পৌঁছানোর আগে দুর্ঘটনাটি ঘটে।

 

যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত বগিটি প্রথম ট্রাকে ঠেলে সরিয়ে নেওয়া হয়। এরপর বিকল্প ট্র্যাক সচল হলে সকাল ১১টা ৪০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

 

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও লাইনচ্যুত বগি সরিয়ে নিতে রেলওয়ের প্রকৌশলীরা কাজ করছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply