ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক নিয়ে মানুষের কৌতূহলের যেন শেষ নেই। টাকা পয়সার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। কিন্তু প্রতিবারই সিন্দুক খোলা হলে কিছু চিঠি গণনার কাজে অংশ নেওয়া লোকজনের নজর কাড়ে।
প্রতিবার আলোচনায় থাকে মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি নিয়ে। এসব চিঠিতে লোকজন জীবনের প্রাপ্তি, বিরহ-বেদনা, আয়-উন্নতির ফরিয়াদ, চাকরির প্রত্যাশা, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো ফলাফলের আশা, রোগব্যাধি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করে।






