সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়’

কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়েছে। শনিবার এতে ২৮ বস্তা টাকাসহ শত শত চিরকুট পাওয়া যায়। এসব চিরকুটে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার সঙ্গে রাজনৈতিক প্রত্যাশার কথা রয়েছে।

দুটি চিরকুট অনেকের দৃষ্টি কেড়েছে। এর একটিতে লেখা– ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই’। এটি দানবাক্সে ফেলা হয়েছে ‘সাধারণ জনগণ’র পক্ষ থেকে। অন্যটিতে লেখা– ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়’। এ চিরকুটে লেখকের নাম নেই। তবে ব্যঙ্গ করে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply