জাতীয়

কাকরাইলে সতর্ক অবস্থানে সেনাবাহিনী

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং গণহত্যার শিকার এ জনগোষ্ঠীর প্রতি সমর্থন জানিয়ে রাজধানীতে আয়োজন করা হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এ কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর কাকরাইলে সেনবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।

শনিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কাকরাইল মোড় ও কাকরাইল মসজিদ মোড়ে এ চিত্র দেখা যায়।

 

সরেজমিনে দেখা যায়, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে কাকরাইল মোড়ে পুলিশ এবং কাকরাইল মসজিদ মোড়ে সেনাবাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছে।

কাকরাইল মসজিদ মোড়ে একটি জলকামানও দেখা গেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়া জনতাকে সেসব জায়গায় তল্লাশি করা হচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের ব্যানার বা পতাকা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো বস্তু যাতে কেউ সমাবেশস্থলে নিয়ে যেতে না পারে সেজন্যই এ তল্লাশি। তল্লাশির সময় কালো কাপড়ে কালেমা লেখা কোনো কাপড় বা পতাকা পাওয়া গেলে সেগুলো রেখে দিতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

নিউজ ডেস্ক:

Leave a Reply